May 17, 2026, 12:47 pm

শনিবার সকাল পর্যন্ত বাড়ল গোপালগঞ্জের কারফিউ

Reporter Name
  • আপডেট Friday, July 18, 2025
  • 49 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারীকৃত কারফিউ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে বলে গতকাল জানিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে চলমান কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে গোপালগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেটে মুহম্মদ কামরুজ্জামান এই কারফিউ আদেশ জারি করেন।
এতে বলা হয়, গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পথসভাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর ২৪(১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে জনশৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে অদ্য ১৮ জুলাই সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত সমগ্র গোপালগঞ্জ জেলায় সান্ধ্য আইন বা কারফিউ বলবৎ রাখার নির্দেশনা প্রদান করা হলো। কারফিউর মধ্যে জরুরি পরিষেবা যেমন- অ্যাম্বুল্যান্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ সরবরাহ সংস্থা এবং কারফিউ পাশধারী গণমাধ্যম কর্মী কারফিউ এর আওতামুক্ত থাকবে বলে আদেশে বলা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর