May 13, 2026, 9:51 am

রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে অভিযান মদ, সিসা সেট, হুক্কা, কয়লা ও অন্যান্য সরঞ্জাম জব্দ

Reporter Name
  • আপডেট Wednesday, April 8, 2026
  • 42 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরার নিকুঞ্জে একটি আবাসিক ভবনে গোপনে মদের মিনি বার ও সিসা (হুক্কা) বারের সন্ধান পেয়ে অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে ফ্ল্যাট থেকে বিদেশি মদ, সিসা সেট, হুক্কা, কয়লা ও অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলছে বলে জানা গেছে। মঙ্গলবার রাতে নিকুঞ্জ-১ এর ৯ /সি রোডের ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগের একটি দল।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে গোপনে পার্টি ও মাদক সেবনের আয়োজন করা হতো। বিশেষ করে তরুণ-তরুণীদের লক্ষ্য করে এই অবৈধ বারের কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে। বাসার স্বাভাবিক পরিবেশের আড়ালে এ ধরনের কার্যক্রম পরিচালিত হওয়ায় বিষয়টি দীর্ঘদিন ধরা পড়েনি।
ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মো. মেহেদী হাসান রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ ও সিসা সামগ্রী জব্দ করা হয়েছে। এখনো অভিযান চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর