May 15, 2026, 1:12 am

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে ডি-৮ সেক্রেটারি জেনারেল এম্বাসেডরের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Sunday, May 14, 2023
  • 258 জন দেখেছে

আসন্ন ডি-৮ ইয়ুথ মিনিস্টিার’স মিটিং এবং ডি-৮ ইয়ুথ কনফারেন্স উপলক্ষে ডি-৮ সেক্রেটারি জেনারেল এম্বাসেডর ইশিয়াকা আবদুল কাদের ইমামের নেতৃত্বে ৪ সদস্যদের প্রতিনিধি দল শনিবার (১৩ মে) সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় ডি-৮ সেক্রেটারিয়েটের পরিচালক (ইকোনমিক ও এক্সটারনাল রিলেশন) মি. পুন্জুল নুগ্রাগা,যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) আজহারুল ইসলাম খান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল ইসলাম যুগ্ম সচিব কাজী মোশতাক জহির, মো জহিরুল ইসলাম উপসচিব ও ফোকাল পয়েন্ট আন্তর্জাতিক সংস্থা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (আন্তর্জাতিক সংস্থা) শাকিল শাহরিয়ার উপসচিব মো. রবিউল ইসলাম,সচিবের একান্ত সচিব রায়হানুল হারুন এবং ডি-৮ প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব তরফদার উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর