May 15, 2026, 8:17 pm

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ফার্মেসিকে লাখ টাকা জরিমানা

Reporter Name
  • আপডেট Tuesday, June 4, 2024
  • 74 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকার অভিজাত লাজফার্মাকে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আগ্রাবাদ সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। আসামিদের অপরাধ স্বীকারের ভিত্তিতে লাজফার্মাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় এ জরিমানা করা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে লাজফার্মায় শিশু খাদ্যসহ অন্যান্য খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, পণ্যের ওজন-পরিমাণ না থাকা, ক্রয় রশিদ দেখাতে না পারা, আমদানির পক্ষে সঠিক কাগজ-প্রমাণ দেখাতে না পারা, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য না থাকা, অনুমোদনহীন বিদেশী খাদ্যপণ্য বিক্রয়ের অপরাধে এক লাখ টাকা জরিমানা করা হয়। অপরাধের বিষয়টি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ স্বীকার করেছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর