May 15, 2026, 5:13 am

মানিকগঞ্জে চোরাই ৮ অটোরিকশাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক,মানিকগঞ্জ ::
  • আপডেট Sunday, June 11, 2023
  • 136 জন দেখেছে

মানিকগঞ্জ সদর উপজেলার পালড়া এলাকা থেকে আটটি চোরাই অটোরিকশাসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।  আজ রোববার (১১ জুন) দুপুরের দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার (এসপি) গোলাম আজাদ খান।

আটকরা হলেন- জেলা সদর উপজেলার বড় সুরুন্ডি এলাকার মো. হোসেনের ছেলে মো. আলী হোসেন (৩০), চরগড়পাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে মো. রানা (২০) ও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মধুখোলা এলাকার আ. মান্নানের ছেলে মো. মামুন (২৮)।  

মানিকগঞ্জ এসপি গোলাম আজাদ খান বলেন, আমরা আলীকে ধরার পর তার কাছ থেকে একটি কাটার উদ্ধার করি এবং জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি, তিনি বড় একটা চক্রের সদস্য। তারা অটোরিকশা, ইজিবাইক চুরি করে বিক্রি করে। পরে আমরা একটি টিম গঠন করি এবং আটটি অটোরিকশাসহ তাদের তিন জনকে আটক করি। আটকদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর