May 15, 2026, 1:23 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
  • আপডেট Friday, April 21, 2023
  • 265 জন দেখেছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

মোদি তার স্বাক্ষরিত চিঠিতে লিখেছেন, ‘ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।’

তিনি উল্লেখ করেছেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদুল ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে। 

তিনি প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমুখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। তিনি শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

সর্বশেষে, প্রধানমন্ত্রী মোদি ঈদুল ফিতর উপলক্ষে দু’দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখী জীবন কামনা করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর