May 13, 2026, 10:17 am

নিরব বুবলীকে ক্যাসিনো’তে আনলেন

মাসুদ আলম
  • আপডেট Sunday, June 25, 2023
  • 127 জন দেখেছে

ঈদে মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়ক নিরব ও চিত্রনায়িকা বুবলীর  ‘ক্যাসিনো’ সিনেমা। ছবিটি মুক্তির আগে  রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন নিরব। যেখানে নায়ক জানান, শাকিব খানের অনুমতি নিয়েই বুবলীকে এই সিনেমায় অন্তর্ভুক্ত করেন তিনি। 

নিরব বলেন, ‘এই ছবির গল্পটা শুনে আমার মনে হলো এই চরিত্রের জন্য বুবলী মানানসই। কিন্তু পরিচালক বললেন, উনি তো শাকিবের বাইরে কাজ করেন না। তাকে বললাম, আমি শাকিব ভাইয়ের সঙ্গে এ ব্যাপারে কথা বলব। এরপর শাকিব ভাইকে এক মিনিটে গল্পটা শোনাই। তাকে বলি, এই চরিত্রের জন্য আমরা বুবলীকে চাচ্ছি। উনি বললেন, ওকে করো তাহলে। এভাবেই বুবলীকে ক্যাসিনোতে কাস্ট করা।’

এদিকে আসন্ন ঈদে বুবলীর দুটি ছবি মুক্তি পাচ্ছে অথচ কোনোটাতেই নেই শাকিব। তাই ঈদে শাকিবকে মিস করবেন বলে জানিয়েছেন অভিনেত্রী। সেইসঙ্গে বুবলী মনে করেন, শাকিবের আশীর্বাদ সবসময়ই তার সঙ্গে রয়েছে। 

এই নায়িকা বলেন, ‘উনিআমার প্রথম সিনেমার নায়ক। এরপর দীর্ঘ সময় একটানা জুটি বেঁধে কাজ করেছি। সেদিক থেকে ওনার প্রতি একটা টান তো অবশ্যই আছে। তাকে অবশ্যই মিস করব। তবে এবার একটু কম করব। কেননা, প্রিয়তমা নিয়ে তিনিও আছেন ঈদের সিনেমাতে। আমার সিনেমার পর আমি প্রিয়তমা দেখব। ইনফ্যাক্ট আমাদের সবার সিনেমাই দেখা উচিত। তাহলে ইন্ডাস্ট্রি এগিয়ে যাবে। আর নিরব ভাই তো বলেছেনই, ওনার পারমিশন নিয়ে আমাকে এই সিনেমায় কাস্ট করেছেন। সেদিক থেকে তার আশীর্বাদ আমার সঙ্গেই আছে।’

এদিকে ‘ক্যাসিনো’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের বাইরে কোনো নায়কের সঙ্গে জুটি বাঁধেন বুবলী। যেখানে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, ডন, দিলরুবা হোসেন দোয়েল, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ। রাজিব সারওয়ারের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন সৈকত নাসির।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর