মো: আব্দুল কাদের :: টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ ২০২৪ সালে অনুষ্ঠিতব্য এইচ.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনায় মিলাদ ও দোয়া মাহফিল গত মঙ্গলবার শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমিক ভবন অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যক্ষ মোঃ ওয়াদুদুর রহমানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক রতন কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এড. আজমত উল্লা খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্য ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ ওসমান আলী।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ মজিবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্বাস আলী, কলেজ সমন্বয়কারী প্রভাষক মো: মনজুরুল হক, উপদেষ্টা কমিটির সদস্য আলহাজ্ব কাজী মোঃ সেলিম, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নূরুল ইসলাম নূরু, আওয়ামী লীগ নেতা মোঃ মুকুল সরকার, টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আওয়ামী লীগ নেতা মোঃ মুকুল সরকার, মোঃ শাহজাহান তপন, দেলোয়ার হোসেন, আলহাজ্ব মোঃ আফিল উদ্দিন, , ভোকেশনাল ইনচার্জ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ আলতাফ হোসেন, কলেজ সমন্বয় কারী প্রভাষক মোঃ মনজুরুল হক, মোহাম্মদ শাহীন, জান্নাতুল ফেরদৌস, খাদিজা আক্তার তামান্না, আব্দুল হান্নান, আজিজুল রহমান, আফসরু ন্নাহার, আমজাদুর করিম, নবীর উদ্দিন সিনিয়র শিক্ষক সুরুজ্জামান সরকার, চৌধুরী আশরাফ হোসেন, গোলজার হোসেন আকন্দ, মোঃ আশরাফ আলী, নাসরিন আক্তার খানম, তামরিন চৌধুরী, খালোদা আকতার, হাবিবুর রহমান বিএসসি, জাকির হোসেন, সাবিহা সুলতানা প্রমুখ।
আলোচনা সভা শেষে পরীক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনায় দোয়া পাঠ করেন ধর্ম শিক্ষক মো: খায়রুল ইসলাম। এরপর পরীক্ষার্থীদেও হাতে অনুষ্ঠিতব্য পরীক্ষার প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, এবারের এইচ.এস.সি পরীক্ষায় সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ থেকে ২৩৬জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।