May 17, 2026, 12:12 pm

টঙ্গীতে ৬ কেজি গাঁজা, ১৫ ভরি স্বর্ণসহ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Sunday, June 11, 2023
  • 181 জন দেখেছে

গাজীপুরের টঙ্গীতে গাঁজাসহ এই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে তাদের প্রেপ্তার করা হয়। আজ রবিবার দুপুরে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুল ইসলাম।

গ্রেপ্তারকৃতরা হলেন- চাঁদপুর জেলার মতলব উত্তর থানার ষাটনল গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে আসমা (৪২), রেশমা (৩৫), লিপি আক্তার লিজা (৩০)। এদের মধ্যে গ্রেপ্তারকৃত আসমার স্বামী জামালপুর জেলার ইসলামপুর থানার গোয়ালের চর গ্রামের মৃত শামসুল হকের ছেলে মানিক মিয়া (৩১)। গ্রেপ্তারকৃতরা টঙ্গীর দত্তপাড়া এলাকায় বাস করতেন।

হাফিজুল ইসলাম বলেন, কয়েক বছর আগে একই পরিবারের তিন বোন আসমা, রেশমা ও লিজা মাদক কারবারের সাথে জড়িয়ে যায়। গ্রেপ্তারকৃতরা শুরুতে রাজধানীর কাওরান বাজার বস্তি এলাকায় মাদক কারবার পরিচালনা করতো। বস্তি ভেঙে দিলে তিন বোন ও আসমার স্বামী চলে আসেন টঙ্গীতে। তারপর থেকেই টঙ্গীর বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ মাদক দ্রব্যের চালান এনে মাদক দ্রব্য সরবরাহ করে আসছিলেন।

হাফিজুল ইসলাম আরও বলেন, চিহ্নিত এ মাদক কারবারিদের ওপর নজর রাখছিলো পুলিশ। শনিবার রাতে তাদের প্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয় কেজি গাঁজা, একটি ডিজিটাল পরিমাপক যন্ত্র, মাদকদ্রব্য বিক্রির নগদ ২২ হাজার পাঁচশত টাকা, একটি মোটরসাইকেল, পনেরো ভরি স্বর্ণ ও ১১ ভরি ওজনের রুপার অলঙ্কার, ২২ লাখ টাকার সঞ্চয়পত্র, বাড়ির দলিল, বিভিন্ন ব্যাংকের চেক, ডাক বিভাগে অর্থ সঞ্চয়ের বই, জাতীয় পরিচয়পত্র, বিদ্যুতিক প্রিপেইড মিটারের কার্ড জব্দ করা হয়।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও মানিলন্ডারিং আইনে মামলা দায়ের শেষে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর মেট্রোপলিপন পুলিশের সহকারী উপ পুলিশ কমিশনার (টঙ্গী জোন) মো. মেহেদী হাসান দীপু, টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আশরাফুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন, উপপরিদর্শক (এসআই) অহিদ মিয়া প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর