May 17, 2026, 8:50 am

টঙ্গীতে পুলিশের পৃথক অভিযানে ৫জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Friday, April 17, 2026
  • 45 জন দেখেছে

মো: জাফর আলী:: টঙ্গী পশ্চিম থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান জোরদার করেছে পুলিশ। তারই ধারাবাহিক অভিযানে ইয়াবা ও হেরোইনসহ একাধিক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) টঙ্গী পশ্চিম থানা পুলিশের পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে। অভিযানের নেতৃত্ব দেন এসআই এহতেশাম। এ সময় মো: জোবায়ের হোসেন (২৭) ও মমতাজ বেগম (৪০) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে এসআই কাজী শামীমের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ রবিউস সানি ওরফে রাহুল (২৫) কে গ্রেফতার করা হয়। এসময় রাহুলের কাছ থেকে ২৪ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও এএসআই শাহিন মিয়ার নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এতে মোঃ শফিকুল ইসলাম (৩৫) ও মোবারক হোসেন (৩৬) কে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধেও মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। টঙ্গী পশ্চিম থানা পুলিশের মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর