May 13, 2026, 10:33 am

চোরাই পথে পশু ঢুকলে কিছু করার নেই: প্রাণিসম্পদ মন্ত্রী

Reporter Name
  • আপডেট Sunday, June 9, 2024
  • 75 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, সাভার :: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, রাষ্ট্র কোনোভাবেই কাউকে পরশু আমদানি করার অনুমতি দেয়নি। তবে রাতের অন্ধকারে কি ঘটছে সেটা ঠেকাবেন কি করে?। সীমান্ত রক্ষা বাহিনী তার চেষ্টা করছে। আমরা সামাজিক ক্যাম্পেইন করছি, সব প্রস্তুতিও নিয়েছি। তবে যদি চোরাই পথে দেশে পশু ঢুকলে কিছু করার নেই। আজ রোববার দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট ২০২৪-২৫ অর্থবছরে বাস্তবায়নের জন্য গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালায় যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
এ সময় মন্ত্রী বলেন, ঈদুল আযহা উপলক্ষ্যে দেশে গবাদি পশুর চাহিদা রয়েছে এক কোটি সাত লক্ষ। বিপরীতে প্রস্তুত রয়েছে এক কোটি ৩০ লক্ষ পশু। দেশেই প্রায় ২২ লক্ষ পশু বাড়তি প্রস্তুত রয়েছে।
এর আগ, বাংলাদেশ পানি সম্পদ গবেষণা ইনস্টিটিউট হলরুমে আসন্ন ২০২৪-২৫ অর্থবছর বাস্তবায়নের লক্ষ্যে গবেষণা কর্মসূচি প্রণয়নে অংশীজনদের মতামত পরামর্শ গ্রহণের জন্য বার্ষিক গবেষণা পরিকল্পনা কর্মশালা ২০২৪ এর উদ্বোধন করেন মন্ত্রী।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্ব কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিএলআরআই এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (গবেষণা) ড. নাসরিন সুলতানা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর