May 15, 2026, 8:50 pm

ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশ্বে এক নম্বরে বাংলাদেশ: দুর্যোগ প্রতিমন্ত্রী

Reporter Name
  • আপডেট Monday, June 19, 2023
  • 124 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘দুর্যোগ মোকাবিলায় সাইক্লোন সেন্টারগুলো প্রতিনিয়ত সংস্কার করা হচ্ছে। গত অর্থবছরে ২২০টি নতুন সাইক্লোন সেন্টার তৈরি করা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলায় বিশ্বে এক নম্বরে বাংলাদেশ। আজ সোমবার (১৯ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, সকল ষড়যন্ত্র, চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে ঢাকা জেলা আওয়ামী লীগ কাজ করবে। এর আগে, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ঢাকা জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এ সময় পনিরুজ্জামান তরুণ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশে ও বিদেশে একটি চক্র ষড়যন্ত্রে লিপ্ত। সেই অপশক্তি বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর