স্টাফ রিপোর্টার, গাজীপুর :: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীদের নির্বাচিত করার লক্ষে এ সংলাপ আয়োজন করা হয়েছে। আজ বুধবার ৩ মে সকাল ১০টায় গাজীপুর প্রেসক্লাব মিলনায়তন ওই নাগরিক সংলাপ অনুষ্ঠিত হবে।
সুজনের গাজীপুর জেলা কমিটির সম্পাদক ইফতেখার শিশির জানান, গাজীপুর মহানগরবাসী ও সারাদেশের সচেতন মানুষসহ সুজন-এর প্রত্যাশা এই নির্বাচন নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক এবং সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীরা নির্বাচিত হোক। এই প্রত্যাশা নিয়ে আসন্ন এই নির্বাচন উপলক্ষে সুজন-এর পক্ষ থেকে কিছু কর্মসূচি বাস্তবায়িত হবে।
তিনি আরও বলেন, বাস্তবায়নাধীন কর্মসূচির অংশ হিসেবে সুজন-গাজীপুর জেলা কমিটির উদ্যোগে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০২৩ প্রত্যাশা ও করণীয় শীর্ষক নাগরিক সংলাপের আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে নির্বাচনে প্রতিদন্ধিতাকারী প্রার্থীগণসহ গাজীপুর মহানগরের প্রায় ২৫টি পেশাজীবি সংগঠনের প্রতিনিধিত্বকারী অংশ নিয়ে একটি অর্থবহ নির্বাচনের আকাঙ্খাকে সামনে রেখে স্ব স্ব ভাবনার কথা তুলে ধরবেন অংশগ্রহণকারীরা।
সংলাপ অনুষ্ঠানে আরও যোগ দিয়েছেন সুজনের নির্বাহী সদস্য (স্থানীয় শাসন বিশেষজ্ঞ) ড. তোফায়েল আহমেদ, নির্বাহী সদস্য আলী ইমাম মজুমদার, নির্বাহী সদস্য অধ্যাপক রুবায়েত ফেরদৌস (ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা)।