May 18, 2026, 11:52 am

গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডে টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রয় শুরু আগামীকাল

Reporter Name
  • আপডেট Saturday, April 20, 2024
  • 149 জন দেখেছে

মোঃ জাফর আলী :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ড টি সি বি কার্ডধারীদের কষ্ট লাঘবের লক্ষ্যে ৫৪নং ওয়ার্ডের সরকার ঘোষিত স্বল্প মূল্যে টি সি বি পণ্য বিক্রয় করা হবে। আগামীকাল রবিবার সকাল ৮টায় সুরতরঙ্গ রোড বাইতুল আকরাম মসজিদ সংলগ্ন উচ্ছ্বাস শিশু কানন বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ ও মোল্লা বাড়ি রোড মোল্লা বাজার, নাজিম মোল্লা বিজনেস কমপ্লেক্স সংলগ্ন এলাকায় বিক্রয় কার্যক্রম শুরু হবে। টিসিবি পণ্য স্বল্পমূল্যে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন ৫৪নং ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ বিল্লাল হোসেন মোল্লা। তিনি ওয়ার্ডবাসীকে নির্দিষ্ট সময়ের মধ্যে উক্ত স্থানে সু-শৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে স্বল্প মূল্যে পণ্য গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
যেইসব পণ্য স্বল্পমূল্যে বিক্রি করা হবে তা হচ্ছে, সয়াবিন তৈল ২ লিটার ২০০ টাকা, মশুর ডাল ২কেজি ১২০ টাকা, চাউল ৫ কেজি ১৫০ টাকা, চিনি ১ কেজি ৭০ টাকা, সর্বমোট ৫৪০টাকার পণ্য মূল্য পাওয়া যাবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর