May 17, 2026, 12:05 pm

গাজীপুরে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে জখম, নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনতাই

Reporter Name
  • আপডেট Friday, July 4, 2025
  • 86 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে মহানগরীর কোনাবাড়ি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী সনজিৎ মন্ডল (৩৮) গুরুতর জখম হয়েছেন। তিনি কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ি এলাকায় বসবাস করে জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী ও স্বর্ণ ব্যবসায়ীর স্বজনরা জানান, মহানগরের কোনাবাড়ি কলেজ গেট স্কুল মার্কেট এলাকায় সাথী জুয়েলার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলে সনজিৎ মন্ডল দীর্ঘদিন ব্যবসা পরিচালনা করে আসছেন। জুয়েলারি ব্যবসার পাশাপাশি বিকাশের ব্যবসাও করতেন তিনি। তিনি প্রতিদিনের ন্যায় দোকান শেষ করে মজুদ থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় আগে থেকে উৎপেতে থাকা ছিনতাইকারী দল তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাগে থাকা আনুমানিক ৫ ভরি স্বর্ণ ও বিকাশের নগদ প্রায় দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। তার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোনাবাড়ি ক্লিনিকে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়। খবর পেয়ে কোনাবাড়ি থানা পুলিশ ঘটনাস্থলে যান। কিন্তু এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনার পর থেকেই এলাকায় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন জানান, ছিনতাই এর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর