May 17, 2026, 9:25 am

গাজীপুরে শিক্ষা প্রতিষ্ঠানে আইএফআইসি ব্যাংকের বৃক্ষরোপণ

Reporter Name
  • আপডেট Wednesday, July 26, 2023
  • 104 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজ ও নয়াপাড়া এবাদিয়া দাখিল মাদ্রাসায় বুধবার আইএফআইসি ব্যাংক বৃক্ষ রোপণ করেছে।

ভাওয়াল মির্জাপুর কলেজের চত্বরে বৃক্ষ রোপন করাকালে ভাওয়াল মির্জাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন দুলাল, কলেজ অধ্যক্ষ মোঃ এনামুল হক, আইএফআইসি ব্যাংকের ভাওয়াল মির্জাপুর শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান খান, জুনিয়র অফিসার মোসা: জান্নাতুল রাহি, মোঃ এমদাদুল হক মুসুল্লী, সহকারী অধ্যাপক দেওয়ান আব্দুর রশিদ, কাজী কবির হোসেন, মোঃ আবুল হোসেন, একেএম জাহিদ সারোয়ার, মোঃ আলী নেওয়াজ ভূঞা, আব্দুল বারী, মোঃ জাহাঙ্গীর হোসেন, জাহিদুল ইসলাম ইউসুফ জাই, কাজী আব্দুল আলীম, আমিনুল ইসলাম, মোঃ শাহ জালাল, রাজীব সরকার, সুমন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যাংকের ব্যবস্থাপক আনিসুর রহমান খান জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একযোগে সারা দেশে এ বৃক্ষ রোপন করা হচ্ছে। তারই অংশ হিসেবে বুধবার গাজীপুর সদরের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর