May 15, 2026, 4:54 am

গাজীপুরে বইছে নির্বাচনী উৎসবের আমেজ মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের বিরামহীন গণসংযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ::
  • আপডেট Tuesday, May 16, 2023
  • 203 জন দেখেছে

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন জমে উঠেছে। পুরো শহর জুড়ে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে। আগামী ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। যার যার প্রতীক নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। পুরো গাজীপুরে বইছে উৎসবের আমেজ। মেয়র ও কাউন্সিলর প্রাার্থীরা শান্তিপূর্ণভাবে প্রতিটি ওয়ার্ডে মিছিল, লিফলেট বিতরণ, গণসংযোগ চালাচ্ছেন। তবে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নির্বাচন কমিশনের যে নিয়ম রয়েছে সেই নিয়মের মধ্যে থেকেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনে বিজয়ী হতে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা দিচ্ছেন বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি। আজ মঙ্গলবার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেন। এ সময় গণসংযোগে আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিক লীগ, কৃষকলী, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির মহিলা নেত্রী নিলিমা আক্তার লিলি, গাজীপুর মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী শিরিন শহীদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমা হোসেন ও আয়শা আক্তার আশা নেতৃত্বে টঙ্গী থানা আওয়ামীলীগ কার্যালয় থেকে মহিলা কর্মীদের নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেছেন।
গণসংযোগে মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসির মার্কা নৌকা মার্কা। স্মাট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নৌকা মার্কাকে বিজয় করতে হবে। নৌকার বিজয়ী হলে প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন তা গাজীপুর থেকে বাস্তবায়ন হবে। গাজীপুরের মানুষ আজ ঐক্যবদ্ধ। নৌকার বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের রাস্তা-ঘাট উন্নয়নের জন্য সাড়ে ৭হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছিলেন। এই টাকাগুলো যদি উন্নয়ন কাজে ব্যয় করা হতো তাহলে গাজীপুরের মানুষ আজ বিভিন্ন সমস্যায় পড়তে হতো না। আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে একটি দুর্নীতিমুক্ত সিটি করপোরেশন হিসেবে প্রতিষ্ঠিত করবো।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মোনীত মেয়র প্রার্থী গাজী আতাউর রহমান (হাতপাখা) প্রতীক নিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি মার্কায় ভোট চেয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় তিনি মেয়র নির্বাচিত হলে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন বলে জানান।
আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনূর ইসলাম রনি (হাতী মার্কা) নিয়ে সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেছেন।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। গাজীপুর সিটি নির্বাচনে মোট মেয়র প্রার্থী ৮জন। ৫৭টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৪৩ জন ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৭৮ জন।
অপরদিকে গাজীপুর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুনের ছেলে সাবেক মেয়র মো: জাহাঙ্গীর আলমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে আওয়ামীলীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এতে তার কর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা বিরাজ করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর