May 15, 2026, 2:12 am

গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ অন্তত ১৫জন আহত

Reporter Name
  • আপডেট Friday, April 10, 2026
  • 41 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অনন্যা ও অনন্যা ক্লাসিক পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে| এতে প্রায় ১৫ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে| আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ মহাসড়কের রাজাবাড়ি বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে| দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৩টার দিকে ক্ষতিগ্রস্ত বাস দুটি ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়|
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজের পর কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা অনন্যা ক্লাসিকের একটি বাস এবং ঢাকা থেকে ছেড়ে আসা অনন্যা পরিবহনের অপর একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে| এতে দুই বাসের চালক গুরুতর আহত হন| এছাড়া যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ১৫ থেকে ২০ জন আহত হন| এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠায়| দুর্ঘটনার খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে|
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, ঘটনাটি হাইওয়ে থানার অধীনে হওয়ায় সেখানে হাইওয়ে পুলিশ কাজ করছে| তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর