May 15, 2026, 7:44 pm

গাজীপুরে চালু হলো ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’র শিক্ষাবৃত্তি প্রদান

Reporter Name
  • আপডেট Tuesday, July 25, 2023
  • 98 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে নবগঠিত ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’। সোমবার জেলার ৫টি উপজেলার ৩০জন এবং মহানগরীর ১০জন সহ মোট ৪০জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান সম্প্রতি এ ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন।গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আনিসুর রহমান। অনুষ্ঠানে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক আনিসুর রহমান জানান, প্রথমবারের মতো জেলার মোট ৪০জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়। নবগঠিত ‘জেলা প্রশাসক ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে প্রতি শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি হিসেবে ৩হাজার টাকা করে প্রদান করা হয়। এরমধ্য দিয়ে চালু হলো এ ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি কার্যক্রম। ভবিষ্যতে আরও অধিক সংখ্যক শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। শিক্ষাবৃত্তির জন্য স্থানীয়ভাবে ৫০ লাখ টাকা সংগ্রহ করে এফডিআর করে রাখা হবে, যার লভ্যাংশ থেকে ভবিষ্যতে শিক্ষাবৃত্তি দেওয়া হবে। লভ্যাংশের উপর ভিত্তি করে শিক্ষার্থী ও শিক্ষাবৃত্তির লক্ষ্যমাত্রা বৃদ্ধি করা হবে। এজন্য সকলের সহযোগিতা কামনা করি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর