May 25, 2026, 4:57 am

গণতন্ত্র ও মানবাধিকার এখন বৈশ্বিক ইস্যু : প্রিন্স

Reporter Name
  • আপডেট Monday, June 19, 2023
  • 122 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে প্রকাশ্যে, গোপনে বিদেশিদের করুণা ভিক্ষা করে বেড়াচ্ছে, অথচ তারা বলছে নির্বাচন নিয়ে কোনো দেশের দিকে তারা তাকিয়ে নেই। পররাষ্ট্রমন্ত্রীকে ভারতে পাঠিয়ে হাসিনা সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে তাদের হস্তক্ষেপ কামনা করেছে।রবিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা কৃষক দল ও মৎস্যজীবী দলের ইউনিয়ন ভিত্তিক নেতাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বাইরের হস্তক্ষেপে ১/১১ জরুরি অবস্থার সরকার এনে, তাদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ।২০১৪ ও ২০১৮ সালে বাইরের সমর্থনে সাজানো পাতানো প্রহসনের নির্বাচন করে গণতন্ত্র ও ভোটাধিকারের বারোটা বাজিয়ে এখন বাইরের অজুহাত তুলে নিরপেক্ষ নির্বাচনের দাবি অগ্রাহ্য করার কোনো সুযোগ নাই। গণতন্ত্র ও মানবাধিকার এখন কোনো দেশের একক ইস্যু নয়, বৈশ্বিক ইস্যু। আওয়ামী লীগ চিরদিন ক্ষমতায় থাকতে ইচ্ছামতো সংবিধান কাটাছেঁড়া করে, ভোটাধিকার ও গণতন্ত্র হরণ করে দেশকে চরম কর্তৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করেছে।’

তিনি আরো বলেন, ‘গণতন্ত্র, ভোটাধিকার রক্ষায় আন্দোলন জনগণ আন্দোলন করছে, অচিরেই চূড়ান্ত আন্দোলনের কর্মসূচি আসছে।’ তিনি সকলকে এই আন্দোলন সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

মতবিনিময়সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ,আবু হাসনাত বদরুল কবির, আশরাফ হোসেন, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, মোনায়েম হোসেন খান খোকন, পৌর কৃষক দলের আহ্বায়ক মঈন উদ্দিন বাবুল, উপজেলা কৃষক দলের সহসভাপতি আবুল কাশেম, আলাল উদ্দীন, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এমদাদ হোসেন, আবদুস সালাম আবু এবং ইউনিয়ন নেতারা বক্তব্য দেন।

হালুয়াঘাট উপজেলা কৃষক দলের মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল হান্নান মন্ডল। মৎস্যজীবী দলের সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, সঞ্চালনা করেন সদস্য সচিব আব্দুস সালাম।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর