May 11, 2026, 6:32 am

কোনাবাড়ীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার

Reporter Name
  • আপডেট Tuesday, April 7, 2026
  • 46 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর:: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে কোনাবাড়ী ফ্লাইওভারের নিচে দখলকৃত ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে| আজ মঙ্গলবার সকাল থেকে কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশ থেকে নতুন বাজার পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় পাশে এই অভিযান করা হয়| এ সময় কোনাবাড়ী থানা বিএনপির উদ্যোগে ফ্লাইওভারের পিলারে থাকা সকল গ্রাফিতি, ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করা হয়| অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল ৭-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা নাজরাতুন নাঈম| এ সময় আরো উপস্থিত ছিলেন কোনাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাবেক সভাপতি রবিউল আলম রবি সহ অন্যান্য নেতৃবৃন্দ|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর