May 13, 2026, 9:26 am

কালিয়াকৈরে বাস টার্মিনালে নির্বাচনের দাবিতে মানববন্ধন

Reporter Name
  • আপডেট Tuesday, June 20, 2023
  • 178 জন দেখেছে

স্টাফ রিপোর্টার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর বাস টার্মিনালে নির্বাচনের দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন করেছে সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। কালিয়াকৈর বাস টার্মিনালে গাজীপুর জেলা সড়ক পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের দীর্ঘ ২২ বছর যাবৎ নির্বাচন না হওয়ায় ঝিমিয়ে পড়েছে সংগঠনটি। নির্বাচনের দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন বক্তব্য রাখেন, গাজীপুর জেলা বাস মালিক সমিতির সাবেক যুগ্ম সম্পাদক মেছের আলী, গাজীপুর জেলা পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সদস্য সাজু আহমেদ, আলম হোসেন, খায়রুল ইসলাম বাবু, কামাল হোসেন, লিটন হোসেন, আদম আলী, দেলোয়ার হোসেন ও সেলিম হোসেন প্রমুখ। গাজীপুর জেলার বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আকবর আলী জানান, আমাদের কমিটির এখনো মেয়াদ শেষ হয়নি। মেয়াদ শেষ হলে আমরা নির্বাচন দেব।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর