May 17, 2026, 9:22 am

কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকারের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ

Reporter Name
  • আপডেট Saturday, May 4, 2024
  • 119 জন দেখেছে

স্টাফ রিপোর্টার :: প্রচন্ড তাপদাহে শ্রমজীবী মানুষের কষ্টের কথা চিন্তা করে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মো. গিয়াস উদ্দিন সরকার। গত বৃহস্পতিবার টঙ্গী বাজার, হাজী মার্কেট, নোয়াখালী পট্টি, বড় মসজিদ এলাকায় পথচারী ও বাসযাত্রীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মোঃ বিল্লাল হোসেন, নুর মোহাম্মদ, ইসমাইল হোসেন সিরাজী, আমিনুল ইসলাম স্বপন, আওয়ামী লীগ নেতা মোঃ নুরুল ইসলাম, সুরুজ আহম্মেদ, মোঃ মোমেন মিয়া, আব্দুল সালাম শেখ, মোঃ ইমান আলী প্রমুখ।
গাজীপুর সিটি করপোরেশনের ৫৭নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ প্রচন্ড তাপদাহের কারণে শ্রমজীবী মানুষের অনেক কষ্ট হচ্ছে। তাদের কষ্টের কথা চিন্তা করেই আমাদের এই উদ্যোগ। এতে তারা একটু স্বস্তি পাবে। আমি দলীয় নেতাকর্মীদেরসহ সকলকে শ্রমজীবী মানুষের পাশে এসে সার্বিক সহযোগিতার আহ্বান জানাচ্ছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর