স্টাফ রিপোর্টার :: গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব খালেদুর রহমান রাসেলের উদ্যোগ প্রতিন্ধীদের কর্মসংস্থান প্রশিক্ষণ সৃষ্টির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে কাউন্সিলের অফিস এই প্রশিক্ষণ কর্মসূচি রেজিষ্ট্রেশন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি পদপ্রার্থী মামুনুর রশীদ টিটু,সাধারণ সম্পাদক পদপ্রার্থী লুৎফর রহমান, ওয়ার্ড আওয়ামী নেতা ইসলাম হোসেন মোল্লা, রাসেল মোল্লা,এসেক্স বাংলাদেশ ফাউন্ডেশন টঙ্গী শাখার প্রজেক্টর অফিসার আলিফ হোসেন, সুকান্ত কুমার সরকার প্রমুখ। এ সময় ৩০ জন শারীরিক, মানসিক ও অন্ধ প্রতিবন্ধীদের রেজিষ্ট্রেশন করা হয় এবং কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।