May 18, 2026, 3:14 pm

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ::
  • আপডেট Friday, June 9, 2023
  • 113 জন দেখেছে

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও গবেষক শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা কবির মুমুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৮ জুন) রাতে রাজধানীর বনানী থানা এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। আজ শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, বৃহস্পতিবার বনানীর একটি বাসা থেকে ঝুলন্ত অবস্থায় অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করা হয়।পরে রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অর্পিতা কবির আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর