May 18, 2026, 1:20 pm

‎উত্তরায় র‌্যাবের অভিযান কোকেনসহ দুইজন গ্রেফতার

Reporter Name
  • আপডেট Wednesday, April 15, 2026
  • 50 জন দেখেছে

এস.এম বিজয় চৌধুরী, স্টাফ রিপোর্টার, উত্তরা :: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ৪৮০ গ্রাম কোকেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১| গ্রেফতারকৃতরা হচ্ছে-মো. সাইদুজ্জামান কাজল (৪৭) ও মো. মজনু মিয়া (৪৬)| মঙ্গলবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল উত্তরা পশ্চিম থানাধীন সেক্টর-৭ এলাকার একটি বাণিজ্যিক ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন| গতকাল বুধবার র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান| এ সময় তাদের কাছ থেকে ৪৮০ গ্রাম কোকেন উদ্ধার করা হয়| যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা| গ্রেফতারকৃত সাইদুজ্জামান কাজল বর্তমানে দক্ষিণখানের আজমপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন| অপরদিকে মজনু মিয়া ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন|
র‌্যাব জানায়, মাদক চোরাকারবারীদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনার মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হয়েছে| গ্রেফতারকৃতদের উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে|

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর