May 18, 2026, 4:04 pm

ঈশ্বরগঞ্জে সরকারি আইসিটি ভবন নির্মাণ কাজে বাধা এলাকাবাসীর ক্ষোভ!

Reporter Name
  • আপডেট Friday, April 24, 2026
  • 65 জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক :: মমনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ ক্যাম্পাসে নির্মিতব্য সরকারি আইসিটি ভবন নির্মাণ কাজ করতে বাধা দেওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের বাউণ্ডারীর ভেতর উপজেলা আইসিটি ভবন (UITRCE phase-II ) নিমার্ণ কাজ সম্প্রতি শুরু করা হয়েছে।কাজ চলাকালীন সময়ে হঠাৎ করে একটি প্রভাবশালী পরিবারের লোকেরা তাদের এখানে পৈত্রিক সুত্রে প্রাপ্ত জমি রয়েছে বলে দাবি করে ভবনটির নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে । প্রশাসনের কথাও কানে নিচ্ছে না। এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সূত্র জানায়, সরকারি কাজে বাঁধা দান কারিরা তাদের মালিকানার দাবির পক্ষে কোন কাগজ প্রমাণ দেখাতে পারে নাই।আইনের তোয়াক্কা না করে গায়ের জোরে সরকারি উন্ননয়ন কাজ কি করে বন্ধ করে দেয়?তাদের খুঁটিরজোর কোথায়?এনিয়ে উপজেলায় সর্বত্রই চলছে জনমনে সমালোচনা।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান ও উপজেলা সহকারী কমিশনার ভূমি এর সাথে উন্নয়ন কাজের সাথে সংশ্লিষ্ট জনেরা যোগাযোগ করলে বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার ভূমি সালাহউদ্দিন বিশ্বাস নিজেই ঘটনাস্থলে আসেন।তিনি ভবন নির্মান কাজে বাধাদানকারী লোকজনের সাথে কথা বলেন এবং তাদেরকে ভূমির মালিকানার স্বপক্ষে কি কাগজপত্র ও প্রমানাদি আছে তা দেখাতে বলেন।সহকারি কমিশনার(ভূমি)নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন বিশ্বাস তাদের কাগজ দেখেন এবং পরবর্তীতে উনি জানায় যে এই জমির বর্তমান মালিক উপজেলা পরিষদের। তাদের ভূমির মালিকানা দাবি করার আইনগত কোন অধিকার নেই সরকারি কাজে বাধাদানকারিদের।এসময় তিনি আরও অভিমত ব্যক্ত করে বলেন এখানে উন্নয়ন প্রকল্পের আইসিটি ভবন নির্মাণ কাজ করতে কোন সমস্যা নেই।উপজেলা নির্বাহী অফিসার এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানিয়েছেন এই ভূমি উপজেলা পরিষদের এখানে প্রকল্পের কাজ করতে কোন সমস্যা নেই।এই বিষয়ে কাজ শুরু করার জন্য স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু জানান সরকারের উন্নয়নের কাজ চলবে।কোন শক্তি এটা বাঁধা দিতে পারবে না।কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে উন্নয়ন কাজে বাঁধাদানকারী পরিবারটি এমপি,ইউএনও,এসিল্যান্ড কারো কথা আমলে না নিয়ে গায়ের জোরে কাজ বন্ধ করে দেয়।কৌশলে তারা বিষয়টি ভিন্নদিকে মোড় নেওয়ার জন্য পুরোনো একটি কবর নিয়ে নাটক শুরু করছে।অথচ যেই কবর তাদের গোষ্ঠীর ও কারো না।উল্লেখ্য যে কবর নিয়ে তারা নাটক শুরু করে তা নির্মিতব্য আইসিটি ভবন থেকে আরো ২ ফিট দূরে। বিগত ২০২৩ সালেও একইরকম ভাবে কাজ শুরু হলে তারা বিগত সরকারের ক্ষমতার অপব্যাবহারের মাধ্যমে বিভিন্ন হুমকি ধামকি, মারামারি করে কাজটা অবশেষে বন্ধই করে দেয়। এব্যাপারে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদে আইসিটি ভবন নির্মাণ কাজে বাধা নাদিতে পারে সে জন্য উদ্ধর্তন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর