May 15, 2026, 8:01 pm

ঈশ্বরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের কমিটি সভাপতি জাহিদ সম্পাদক তারেক

Reporter Name
  • আপডেট Wednesday, April 8, 2026
  • 46 জন দেখেছে

মেহেদী হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:: ঈশ্বরগঞ্জে উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি বুধবার গঠন করা হয়। নতুন কমিটিতে সভাপতি দৈনিক মানবকণ্ঠের মো. জাহিদ হাসান এবং সাধারণ সম্পাদক আমার সংবাদের হোছাইন মুহাম্মদ তারেক।
এছাড়াও সহ-সভাপতি হিসেবে দৈনিক জনতার এস.এইচ.কাইয়ুম,দৈনিক জনবাণীর সফি উল্লাহ সুমন ও খবরের কাগজের ফয়সল আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক প্রলয়ের শরিফুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার বার্তার শাহ আলম কৌশিক, কোষাধ্যক্ষ ভোরের আকাশের জাকির মোল্লা,দপ্তর সম্পাদক দৈনিক জবাবদিহির মো. হাদিস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিদিনের বাংলাদেশের আব্দুল মালেক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক নিরপেক্ষের মো. সাখাওয়াত উল্লাহ এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক দৈনিক বাংলা বাজারের মো. মাহমুদুল হক শুভ নির্বাচিত হয়েছেন।অপরদিকে কার্যকরী সদস্য হিসেবে দৈনিক ডেসটিনির আজিজুল হাই সোহাগ। দৈনিক ভোরের পাতার হাবিবুর রহমান হাবিব, আলোকিত বাংলাদেশের মো. ইসহাক প্রমুখ।
নবনির্বাচিত কমিটির সদস্যরা বলেন,তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাবকে আরও গতিশীল হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে আশাবাদী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর