May 15, 2026, 5:19 am

ঈদে মুক্তির মিছিলে বুবলীর “লোকাল”

Reporter Name
  • আপডেট Sunday, April 16, 2023
  • 354 জন দেখেছে

মাসুদ আলম:: এবারের ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে রয়েছে হাফ ডজনের বেশি সিনেমা। তার মধ্যে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা শবনম বুবলী জুটির দ্বিতীয় সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি ঈদুল ফিতুরে দেশজুড়ে মহাসমারোহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্লিওপেট্রা ফিল্মস। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরারী ফরহাদ।

মুক্তির ঘোষণা দিয়ে শনিবার (১৫ এপ্রিল) রাতে সিনেমাটির ২ মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেইলার প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে ‘লোকাল’। রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্পের ‘লোকাল’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী। এটি এ জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে ‘তালাশ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন আদর ও বুবলী।

আদর বলেন, ‘লোকাল’ পলিটিক্যাল থ্রিলার ঘরানার একটি গল্প। চিত্রনাট্যে রয়েছে নতুনত্ব। গল্প নিয়ে এখনই কিছু বলা যাবে না। এতটুকু নিশ্চিত করতে পারি দর্শকদের জন্য চমক আছে। আদর-বুবলীতে দর্শক নিরাশ হবেন না। আশা করি, সবার পছন্দ হবে।’

পরিচালক সাইফ চন্দন বলেন, ‘আমি ভালো সিনেমা নির্মাণের চেষ্টা করেছি। একেবারে প্রান্তিক পর্যায়ের গল্প তুলে আনা হয়েছে। নেতৃত্বের লড়াই এবং এলাকার পলিটিকস নিয়ে তৈরি হয়েছে ‘লোকাল’ সিনেমাটি।’

‘লোকাল’ সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, সানজু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর