May 13, 2026, 10:40 am

অবাধ নির্বাচন ও মতপ্রকাশের স্বাধীনতায় জোর উজরা জেয়ার

Reporter Name
  • আপডেট Thursday, July 13, 2023
  • 236 জন দেখেছে

দৈনিক বিজয়বাংলা নিউজ ডেস্ক :: পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক শেষে  বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপরও তিনি জোর দেন। বলেন, সাংবাদিকদের ভীতি, প্রতিশোধ ও ভয়ভীতিহীনভাবে সংবাদ পরিবেশনে সক্ষম হতে হবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে নাগরিক সমাজের কথা বলার জায়গা থাকতে হবে। মুক্তভাবে মতপ্রকাশ ও সমাবেশের স্বাধীনতা থাকতে হবে। উজরা বলেন, ভবিষ্যতের সমৃদ্ধি নির্ভর করে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর ওপর। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে অংশগ্রহণমূলক গণতান্ত্রিক বাংলাদেশ সমর্থন করে।  

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কিত আরও খবর